Header Ads

Header ADS

সারাদিন ভিক্ষা করি দিন শেষে পকেট শুন্য

বেসরকারি  চাকরি    আর মালিকানা কোম্পানির আন্ডারে চাকরি করা এক কি না আমি জানি না। তবে যতটুকু জানি বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রতিটা অফিসারের নির্দিষ্ট একটা কাজ থাকে , এর বাহিরে যদি সে পারে অন্য কাজ করে আর না করলেও তাকে কোন প্রকার চাপ দিতে পারে না, এবং যখন সে যোগদান করে তখন তাকে বলে দেওয়া হয় তার কি কি দায়িত্ব , এবং বেতন মাসের কত তারিখে পাবে । কিন্তু মালিকানা চাকরির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই সম্পূর্ন এক অন্য রকম চিত্র আপনার নির্দিষ্ট কোন দায়িত্ব নেই যখন যা মন চাইবে আপনাকে দিয়ে তাই করাবে, সে কাজ পারেন বা না পারেন তা দেখবে না , আপনাকে যে কোন মুল্যে কাজ করে দিতে হবে । কখনও আপনার কাছে জানতেও চাইবে না এ কাজ করতে আপনি সাচ্ছন্দ বোদ করতেছেন কিনা। আপনার মাথার উপর চাপিয়ে দিবে যা আপনি করতে মোটেও পচ্ছন্দ করেন না এমন কোন কাজ , কি আর করার বাধ্য হয়ে আপনাকে করতে হয় সে কাজ তা না হলে তো মালিক আপনাকে  রাখবে না, এই ভয়ে। হয় তো বা যোগদান করার সময় আপনাকে বলে ডিউটি ৮ ঘন্টা কিন্তু কোন কোন দিন আপনি ডিউটি করেন ১০-১২ ঘন্টা , আবার এমনও হয় যে মালিক বা এইচ আর কর্মকর্তা আপনাকে বলবে দেখুন নতুন কোম্পাণী এখন একটু কষ্ট করুন পরে আর এত কষ্ট করা লাগবে না, একদিন এ কোম্পাণী অনেক বড় হবে তখন আপনাদের এত কষ্ট করা লাগবে না, তখন আপনাদের বেতনও বৃদ্ধি পাবে। হা আমি মানি এ কোম্পাণী একদিন বিশাল এক কোম্পানী কিন্তু ততদিন যে আমাদরেকে রাখবে তার নিশ্চয়তা কি ,মালিক চাইলে যেকোন সময় যে কারো চাকরি বাদ দিতে পারে।


No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.