Header Ads

Header ADS

ভেবে বলো

 


১. সলিমের মায়ের তিন ছেলে। দুই ছেলের নাম জানুয়ারি ও ফেব্রুয়ারি হলে তৃতীয়জনের নাম কী?

২. একটা গরুর মাথা উত্তর দিকে থাকলে লেজ কোন দিকে থাকবে?

৩. মনে করো, তুমি একজন ট্রেনচালক। ট্রেন প্রথম স্টেশন থেকে ১০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। দ্বিতীয় স্টেশনে পাঁচজন যাত্রী নামে দুজন ওঠে, তৃতীয় স্টেশনে ছযজন নামে ২০ জন ওঠে, চতুর্থ স্টেশনে কেউ নামে না তিনজন ওঠে। ট্রেনচালক পঞ্চম স্টেশনে সবাইকে নামিয়ে বাড়ি ফিরে খেয়েদেয়ে ঘুমায়। ট্রেনচালকের বাবার নাম কী?

৪. একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কে বেশি সুন্দর?

৫. একটা ছাতার নিচে ১০ জন আছে, কয়জন ভিজবে?

৬. কুন্তির মায়ের মেয়ের নাম কী?

৭. এক রাজা স্বপ্নে দেখল, তাকে বাঘ তাড়া করছে এবং বাঘ তাকে প্রায় ধরেই ফেলেছে। রাজা কী করবে?

৮. করিমের বাবা ছাতা নিয়ে বেরোলেন। পথে বৃষ্টি এল। তিনি ছাতাও খুললেন না, ভিজলেনও না। কীভাবে?

৯. এক কেজি লোহা, না তুলা—কোনটি হালকা?

 

উত্তর

১. সলিম | ২. নিচের দিকে | ৩. তোমার বাবার নাম | ৪. ছেলে, কারণ মেয়ে হলো হতো সুন্দরী | ৫. কেউ না, বৃষ্টি তো হচ্ছে না | ৬. কুন্তি | ৭. ঘুম থেকে উঠে যাবে | ৮. বৃষ্টি মেয়ের নাম | ৯. সমান

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.